ইউরোপের দেশ গ্রিসে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে তিনটি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। শনিবার অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে রাজধানী এথেন্সের ফ্যালিরো কোস্টাল জোন অলিম্পিক কমপ্লেক্সে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।
এ প্রতিযোগিতায় স্বর্ণপদক ছাড়া বাকিগুলোর মধ্যে রয়েছে ৬টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ ও ২টি টেকনিক্যাল পদক। ২৬টি দেশের প্রায় ১ হাজার ৪শ প্রতিযোগী এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশের হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ রহমান, প্রপা হালদার ও মার্জিয়া আফিফা পৃথিবী, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান।
১৬ জানুয়ারি গ্রিসের রাজধানী এথেন্সে বসে তিনদিনের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৫তম আসর। রোবোটিকসের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। ২৬ দেশের প্রায় ১ হাজার ৪০০ জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
এথেন্স থেকে বাংলাদেশ দলের দলনেতা ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল জানান, বাংলাদেশের ছেলেমেয়েরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে রোবোটিকসে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। এ শিক্ষার্থীদের উপযোগী একটি আধুনিক রোবোটিকস ল্যাব দেশে স্থাপন সম্ভব হলে আমাদের ছেলেমেয়েরা রোবোটিকস প্রযুক্তিতে আরও বেশি দক্ষ হবে। এথেন্সে ১৬ সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন দলের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ও প্রধান রোবোটিকস কোচ মিশাল ইসলাম।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 