সাফ চ্যাম্পিয়নশিপে যাদের নিয়ে খেলেছেন তাদের নিয়েই ফিফা প্রীতি ম্যাচগুলোতে এগিয়ে যেতে চাইছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কোনও ঝুঁকি নিতে চাইছেন না। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অভিজ্ঞদের ওপর ভরসা রেখেছিলেন। আজও আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একাদশ অপরিবর্তিত রয়েছে।
বসুন্ধরা কিংস অ্যারেনাতে তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো, রক্ষণে ইসা ফয়সাল, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী রয়েছেন। মধ্যমাঠ শক্তিশালী করতে মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া ও দুই সোহেল রানা রয়েছেন। ফরোয়ার্ড জোনে শেখ মোরসালিন ও রাকিব হোসেনকে দেখা যেতে পারে।
এবারও সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলা হতে পারে। ফিফা র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে জয় অসেনি। তবে আজ প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ করার মিশনে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, ইসা ফয়সাল, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 