গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার গেমিং খাতে মনোযোগ দিচ্ছে। ছোট ছোট গেমের জন্য নতুন প্ল্যাটফর্মও চালু করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টরা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। আপাতত বাছাই করা ব্যবহারকারী ও বেটা পরীক্ষকরা অভিজ্ঞতাটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
কোন কোন গেম এতে স্থান পাবে, সে তালিকা এখনো প্রকাশ করা হয়নি। প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫গুগল জানিয়েছে, এতে ‘স্ট্যাক বাউন্স’ নামে একটি গেম আছে, যেখানে সঠিক সময়ে ক্লিক করে বিভিন্ন রিংয়ের মধ্য দিয়ে বল ফাটিয়ে দিতে হয়। এরই মধ্যে গুগলের ‘গেমস্ন্যাক্স’ সেবায় গেমটি পাওয়া যাচ্ছে।
গত দুই বছরে আরেক স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এ খাতে বড় অঙ্কের অর্থ খরচ করেছে। এমনকি টিকটকও গেমিং নিয়ে কাজ করছে, যেখানে ব্যবহারকারীর পুরস্কার হিসাবে অর্থ জেতারও সুযোগ রয়েছে সেখানে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 