বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক চাকায় অবতরণ, ৭১ প্রাণের অবিশ্বাস্য রক্ষা,পাইলটের সাহসিকতায় বেঁচে গেল শিশুসহ সব যাত্রী

মো.ওমর ফারুক:অল্পের জন্য ঘটে যেতে পারত বড় ধরনের বিমান দুর্ঘটনা। তবে অভূতপূর্ব দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়ে শুক্রবার (১৬ মে ২০২৫) দুপুরে কক্সবাজার থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি এক চাকায় নিরাপদে অবতরণ করে। বিমানটির একটি চাকা খুলে গেলেও পাইলট ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ অসাধারণ দক্ষতায় বিমানে থাকা শিশুসহ ৭১ জন যাত্রীর জীবন রক্ষা করেন।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় রানওয়েতে ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম প্রস্তুত থাকলেও কারও সহায়তা ছাড়াই পাইলট নিজেই অবতরণ সম্পন্ন করেন। আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষমেশ সবাই অক্ষত থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে যাত্রী ও স্বজনরা।

Ad

ঘটনার পর যাত্রীরা পাইলটদ্বয়কে ‘নীরব বীর’ আখ্যা দিয়ে কৃতজ্ঞতা জানান। তবে বিশ্লেষকরা মনে করেন, নিরাপত্তা ত্রুটির পেছনে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা জরুরি।

এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে—ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।