কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার কলেজ শিক্ষক সাইফুল আজম সুজনকে হত্যার ঘটনায় ছয় জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ২০১০ সালে কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার শিক্ষক সুজনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার দায়ে আট আসামির মধ্যে ছয় জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আট আসামির মধ্যে এক জনকে খালাস দেওয়া হয়েছে। আর একজন বিচারাধীন সময়ে মারা যান।
তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. নয়ন, মো. কামাল ও মো. জামাল পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি মিঠুন, মো. ইলিয়াস ও জাকির হোসেন।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 