শিমুল অধিকারী সুমন:চাঁদপুরের হাইমচরে ৪ নং নীলকমল ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ।প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,বাংলাদেশে যারাই সরকার গঠন ক্ষমতায় এসেছে, নারীদের ভোটেই জয় লাভ করে সরকার গঠন হয়েছে। আজকে মহিলাদের উপস্থিতিতে প্রমাণ করে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে জয় লাভ করাবে নিশ্চিত। দেশ ও মানুষের সেবা করার সুযোগ পাবো আমরা।গত ১৫ বছর অনেকেই এই নীলকমল ইউনিয়নে আসছে আবার চলেও গেছে,অনেক কিছু দিবে বলে আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো কাজ করে না।আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হবে নীলকমল ইউনিয়নের নদী বাঁধ রক্ষা করা।এখানে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের খুব প্রয়োজন। আমরা এই সমস্যার সমাধান করবো। আমরা নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি, যাতে সহজেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে জয় লাভ করাতে পারি।
২৩ই ফেব্রুয়ারী (রবিবার) বিকেল ৩ টায় হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজারে, ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির সিকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, উদ্বোধকের বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আমিন উল্লাহ বেপারী,সদস্য সচিব মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী,ইউনিয়ন বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার,ইউনিয়ন যুবদলের সভাপতি মনির খান,সাধারণ সম্পাদক ফিরোজ মোল্লা,সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক সোলেমান সিকদারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবদুল কাদির বেপারী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল খালেক খান, প্রভাষক হারুনর রশীদ,সাবেক ইউপি চেয়ারম্যান রতন হাজি, হাজি ইসহাক খোকন, মিজানুর রহমান শেখ, বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল,সরদার আবু তাহের,উপজেলা বিএনপি’র সদস্য আবুল কালাম আজাদ,আবদুল কুদ্দুস মেহনতি, জহিরুল ইসলাম মাঝি, বোরহান উদ্দিন জুটন,দিদারুল ইসলাম জমাদার, উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজি,জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম ইসমাঈল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন সোহাগ,উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন,সাধারন সম্পাদক মিলাদ হোসেন,ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ আলোমগীর হোসেন,ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন প্রমুখ।
সম্মেলনে নাছির মোল্লাকে সভাপতি ও মনির সিকদারকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে কমিটি ঘোষনা করা হয়।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 