আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। রোববার (১৫ অক্টোবর) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
ফারুক খান বলেন, আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টা বৈঠক করে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সস্পর্কে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে।
এ সময় ইউরোপীয় ইউনিয়ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবে বলেও জানান তিনি।
ফারুক খান আরও জানান, অল্প কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 