গাজার সবচেয়ে বড় টেলিযোগাযোগ সরবরাহকারী প্রতিষ্ঠান পালটেল এক ঘোষণায় জানিয়েছে যে, অবরুদ্ধ এই উপত্যকায় ফের সব ধরণের যোগাযোগ এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পালটেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এক পোস্টে বলা হয়েছে, গাজায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা কিছুদিন স্বাভাবিক রাখার পর আবারও সবকিছু থেকে গাজাকে বিচ্ছিন্ন করা হয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে যখন ইসরায়েলি বাহিনী গাজার দিকে অগ্রসর হওয়া শুরু করে তখন গাজায় সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেসময় এক দিনেরও বেশি সময় ধরে গাজায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। এখন আবার একই পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় নিহতের সংখ্যা দুই শতাধিক। যদিও আল-জাজিরার খবরে বলা হয়েছে নিহতের সংখ্যা কয়েক ডজন। আহত হয়েছেন কয়েকশ ব্যক্তি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বাজুম জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের তৈরি বোমাগুলো আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ফেলা হয়। বোমা হামলায় একটি আবাসিক কমপ্লেক্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি বোমার ওজন ছিল এক টন।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 