বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারদের কাছ থেকে এলজি ছাড়াও চারটি স্টিলের টিপ ছোরা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন ফতুল্লা ব্যাংক কলোনির মো. কামালের ছেলে মো. সজীব ওরফে পিচ্চি সজীব (২৫), কুমিল্লার দাউদকান্দি থানাধীন গৌরীপুর গ্রামের মৃত হিরন মিয়া ওরফে কিরনের ছেলে মো. আল আমিন ওরফে আলামিন (২৩), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন কনিকাড়া গ্রামের মৃত আবুল কাশেম ওরফে আবু কাসেমের ছেলে মো. ইলিয়াছ (৩০), নগরীর বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর জগন্নাথপাড়ার মৃত মনিন্দ্র দাশের ছেলে সুব্রত দাশ (২৪) এবং কুমিল্লার মুরাদনগর থানাধীন হীরাকালী গ্রামের মৃত মো. ফিকের ছেলে মো. আল আমিন (৩১)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় আরও ৭-৮ জন পালিয়ে যায়।
ওসি বলেন, গ্রেফতাররা সবাই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি স্টিটের টিপ ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতাররা নগরীর রিয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীসহ পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল।
গ্রেফতারদের মধ্যে পিচ্চি সজীবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি, আলামিনের বিরুদ্ধে ৫টি, ইলিয়াছের বিরুদ্ধে ৪টি, সুব্রত দাশের বিরুদ্ধে দুটি এবং আল আমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান ওসি ওবায়দুল হক।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 