ওমর ফারুক, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জে প্রবাসী ইউসুফের মা হামিদুন্নেসা ও ছেলে আরাফাত হোসেনকে হ*ত্যা*র ঘটনায় সন্দেহজনক আসামি আলমকে আ*ট*ক করেছে র্যাব। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গতকাল শুক্রবার বিকেলে তাকে আট*ক করতে সক্ষম হয় র্যাব-১১।
এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রে*প্তার দেখিয়ে আজ (১ জুন) শনিবার দুপুরে আলমকে চাঁদপুর আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত আলমের জামিন না–মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান।
আসামি আলম উপজেলার বাকিলা ইউনিয়নের পশ্চিম রাধাসার গ্রামের ছাড়া বাড়ির আব্দুল হামিদের ছেলে। গত ২৭ মে সোমবার দিবাগত রাতে ওই গ্রামের বকাউল বাড়ির নিজ ঘরে হ*ত্যার শিকার হন হামিদুন্নেসা ও নাতি আরাফাত হোসেন। এ ঘটনার পর থেকে আলম পলাতক ছিলেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, র্যাবের হাতে গ্রেপ্তার আলমকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না–মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম মুখ খোলেনি। এজন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে এবং রিমা*ন্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২৭ মে দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নিজ ঘরে প্রবাসীর মা হামিদুন্নেসা, ছেলে আরাফাত ও মেয়ে হালিমা আক্তার মিমকে (১৫) কুপি*য়েছে দু*র্বৃত্তরা। এতে ঘটনাস্থলে হামিদুন্নেসা ও হাসপাতালে নেওয়ার পথে আরাফাত হোসেন মা*রা যান এবং গুরুতর আহ*ত হালিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 