নিউজ ডেস্ক:চাঁদপুরে র্যাব-১১ কুমিল্লার মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা এবং নারীসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে র্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাগেছে। এর আগে ২০ মার্চ দিনগত রাতে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের শ্রীরামদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. এমরান হোসেন (৩৩), মো. আলী আকবর খান (৪২), শাবানা বেগম (৩০) ও মোঃ আলামিন শেখ (২৮) নামক ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার এমরান ঢাকার শ্যামপুর থানার হাফেজনগর গ্রামের হিরু মিয়ার ছেলে, আকবর খুলনা জেলার সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীন খানের ছেলে, শাবানা বেগম একই গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে এবং আলামিন খুলনা জেলার রুপসা থানার জাবুসা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারি ও সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 