রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে সিভিল সার্জনের সঙ্গে নবনিযুক্ত সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

মো,ওমর ফারুক:-চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে আজ ৮ মে ২০২৫ সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর-এর সদ্য যোগদানকৃত সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান। তিনি সম্মানিত সিভিল সার্জন ডা. মোঃ নুর আলম দীন এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে দুই দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে আলোচনা হয়। তারা স্বাস্থ্য ও জনকল্যাণে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Ad

সাক্ষাতে জনাব মিজানুর রহমান চাঁদপুর জেলার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতিতে সিভিল সার্জনের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিয়ে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মাদকবিরোধী কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, জনাব মিজানুর রহমান একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে ইতিপূর্বে বিভিন্ন জেলায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন। চাঁদপুর জেলায় তাঁর যোগদানে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে।