মো,ওমর ফারুক,চাঁদপুর:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। জেলার ২০৪টি মণ্ডপে পূজার নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় ঠিক করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো পূজার প্রতিটি আয়োজন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখা। এজন্য পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।”
সভায় হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন সাইদী ও শারমিন রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বাবু তমাল কুমার ঘোষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনায় পূজামণ্ডপে সিসি ক্যামেরা ব্যবহার, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, টহল জোরদারসহ জনসচেতনতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়। পুলিশ সুপার জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ বছর চাঁদপুরে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে সমাপ্ত হবে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 