সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে নীলক্ষেত অবরোধ করেন তারা। এর আগে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছিলেন। আজ হঠাৎ নীলক্ষেতে এসে অবরোধ করেন।
অবরোধের কারণে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে করে আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আন্দোলনকারী ফাতেমা আক্তার সাথী বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এর আগে রাজু ভাস্কর্যের সামনে অনশন করেছিলাম। এখন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। পথে আমাদের নীলক্ষেত মোড়ে পুলিশ আটকে দিয়েছে। তাই নীলক্ষেত মোড়েই অবস্থান নিয়েছি।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 