যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা কমতে শুরু করেছে। তাই এশিয়ার বাণিজ্যে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। এর আগে টানা তিন সপ্তাহ তেলের দাম কম ছিল। খবর রয়টার্সের।
সোমবার সকালের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ সেন্ট বেড়ে ৭৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট বেড়ে ৭১ দশমিক ৪২ ডলার হয়েছে।
যুক্তরাষ্ট্রের ব্যাংকিংখাত অর্থনীতিকে ধীর করবে এমন আশঙ্কায় দেশটিতে তেলের চাহিদা কমে যায়। সেখানে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমে পাঁচ দশমিক তিন শতাংশ। সাত দশমিক এক শতাংশ কমে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম।
সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, যুক্তরাষ্ট্রে চাকারির বাজারের ইতিবাচক খবরের পরই ওয়ালস্ট্রিটে জ্বালানির শেয়ার বেড়ে যায়। এখন তেলের দাম ঘুরে দাঁড়াচ্ছে। মূলত মন্দার আশঙ্কা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে বুধবার এপ্রিলের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে। এরপরই সুদের হারের ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তবে আশা করা হচ্ছে, এবার সুদের হার বাড়াবে না ফেডারেল রিজার্ভ।
সম্প্রতি বন্ধ হয়ে যায় মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক। বেশ কিছুদিন ধরেই ব্যাপক লোকসানের মধ্যে পড়ে ফার্স্ট রিপাবলিক ব্যাংক। বেসরকারি উদ্যোগে ব্যাংকটিকে বাঁচানোরও চেষ্টা হয়। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। গত দু’মাসে এটি তৃতীয় ঘটনা। কারণ এর আগে বন্ধ হয় আরও দুই ব্যাংক।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 