সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্কঃ ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসিকে আজ আরও একটি ই-মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টা নাগাদ এই চিঠি পাঠিয়েছে বোর্ড।

বিসিবির পাঠানো সেই চিঠিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলাটা বাংলাদেশের জন্য অনুকূলে না থাকার কারণ জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং রেফারেন্সও যোগ করা হয়েছে।

Ad

তবে এই মেইলের জবাব এখনই মিলবে না। আগামী ১০ জানুয়ারি এই ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি।

এর আগে, গত রোববার বিসিবির আইসিসিকে ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে একটি ই-মেইল করে। এই মেইল দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়ায় দুই দেশের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

বিসিবির ভারতে খেলতে অপারগতার মেইল পেয়ে মঙ্গলবার একটি ফিরতি মেইল দেয় আইসিসি। যেখানে আইসিসি বোর্ডের কাছে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত জানতে চায়। সেই মেইলের জবাবই আজ দিল বোর্ড।

উল্লেখ্য, আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বিসিসিআইয়ের নির্দেশনার পরে কলকাতা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরই বিসিবি এই সিদ্ধান্ত নেয়।