আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়ি ব্যবহার করে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করে সালাহউদ্দিন আহমেদ দেশবাসীর কাছে ক্ষমা চান।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনি জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব, সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনা আয়োজন করেছিল চকরিয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।
সালাহউদ্দিন বলেন, বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলছে-এই গাড়িতে ওঠেন। এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেওয়ার চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা-বাবার কবর জিয়ারত করবো।
সাবেক এই মন্ত্রী বলেন, পরে জানতে পারি এই গাড়িটি আমার এক ছোট ভাইয়ের। যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমিজমার বিষয়গুলো দেখে থাকেন। এই জন্য তাকে গাড়ি দিয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, আমি এস আলম কোম্পানি গাড়ি ব্যবহার করেছি- এই নিয়ে গণমাধ্যম রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী ও কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা চাচ্ছি।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 