২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে র্যাব।
তিন দিন পর শীতলক্ষ্যা নদীর শান্তিনগর এলাকায় এক এক করে সাতজনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় ফতুল্লা থানায় দু’টি মামলা করা হয়। পরবর্তীতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন চাঞ্চল্যকর মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে ৩৩ মাস পর মামলার রায় দেন।
রায়ে সাবেক কাউন্সিল নূর হোসেন, তারেক সাইদ, আরিফ হোসেন, মাসুদ রানা ও সাবেক র্যাব কর্মকর্তাসহ মোট ২৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে ১০ বছর করে ও আলামত নষ্ট- করার দায়ে আরো ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার এখনও মানবেতর জীবন যাপন করছে। স্বজনদের দাবি নিম্ন আদালতের রায় যেন উচ্চ আদালতেও বহাল থাকে।




রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে
কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত
টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান 