২০১৩ সালের নাশকতার এক মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেন আদালত। বিচারক।
বুধবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১০ এর বিচারক মো. মামুনুর রহমান ছিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত অন্য আসামিরা হলেন— নাসিম আহমেদ অপু, আশরাফুল ইসলাম, মনির হোসেন, মনির হোসেন, এস আই টুটুল, মাহমুদুর রহমান, আউয়াল, শাহাদাৎ হোসেন, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম ও ডা. শাহীন ওরফে ইহতিশামুল হক। আসামিদের মধ্যে এসএম জাহাঙ্গীর কারাগারে আছেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৮ জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে ১৮ দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের ৩০০/৪০০ নেতাকর্মী রাজধানীর আজমপুর রেলগেট কাঁচাবাজার এলাকায় কেয়ারপয়েন্ট হাসপাতালের সামনের রাস্তায় পুলিশের উদ্দেশ্য ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। এসময় তারা জনমনে ভীতি ছড়ানোর জন্য রাস্তায় থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ওই ঘটনার দিনই উত্তরা পশ্চিম থানায় উপপরিদর্শক এস্কেন্দার আলী শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২০ এপ্রিল চার্জশিট দাখিল করেন। মামলাটিতে ১৯ জন সাক্ষী দিয়েছেন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 