শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড থামলো ৫১১ রানে

খেলা দেখালেন আইসিসির গত বছরের সেরা উদীয়মান তারকা রাচিন রাবিন্দ্রা। ৩ বছর পর দলে ফিরে অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। এর আগে নিউজিল্যান্ড ব্যাটার খেলেছিলেন মাত্র তিনটি ম্যাচ। সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ১৮ রানের। সেখান থেকে মাউন্ট মঙ্গানুইয়ে খেললেন ২৪০ রানের ইনিংস।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১১৮ রানে অপরাজিত ছিলেন রাবিন্দ্রা। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সেঞ্চুরিকে আজ তিনি পরিণত করলেন ডাবল-সেঞ্চুরিতে।

Ad

এমন দুর্দান্ত ইনিংস খেলে দারুণ একটি রেকর্ডও করে ফেলেছেন রাবিন্দ্রা। এর আগে নিউজিল্যান্ডের কোনো ব্যাটার নিজের প্রথম সেঞ্চুরিকে বাড়িয়ে এত বড় সংগ্রহে পরিণত করতে পারেননি।

রাবিন্দ্রার দুর্দান্ত ডাবল-সেঞ্চুরি আর উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সামনে রানের পাহাড় দাঁড় করেছে নিউজিল্যান্ড। ১৪৪ ওভার ব্যাট করে কিউইরা থেমেছে ৫১১ রানে।