দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।
এএসপি শিহাব করিম বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল দেওয়া হচ্ছে।
দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারকরণে র্যাব-২ এর অধিনায়ক বিভিন্ন এলাকায় টহল টিমের কার্যক্রমের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
ভবিষ্যতেও র্যাব-২ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 