জনসাধারণকে একতরফা নির্বাচন বর্জনের দাবি জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থাপনায় স্টিকার লাগিয়ে প্রচারণা চালাচ্ছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৩ জানুয়ারি) মোহাম্মদপুর, আদাবর, শেরে-বাংলা, পল্লবী, রুপনগর ও মিরপুরের বিভিন্ন স্থাপনায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজের নেতৃত্বে লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-দফতর সম্পাদক ইকবাল হোসেন সোহেল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বশিরউল্লাহ বশির, পল্লবী থানা ছাত্রনেতা জাকারিয়া খান সিজার, রূপনগর থানা ছাত্রনেতা মিরাজ হোসেন সাগরসহ বিভিন্ন ইউনিটের নেতারা।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 