রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার উদ্যোগে ইফতার মাহফিল

মালয়েশিয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মালয়েশিয়ায় বসবাসরত সকল শ্রেনীর প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার আয়োজনে সোমবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং পিঠাঘর রেস্টুরেন্ট এর হল রুমে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে ই-পাসপোর্টের দায়িত্বে থাকা ইএসকেএল অতিসত্বর বন্ধের দাবি জানিয়ে কমিউনিটির নেতৃবৃন্দদেরকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সভাপতি আমিনুল ইসলাম রতন। তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের শাসনামলে দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় এবং অন্যান্য অনুষ্ঠানে বিশেষ একটি মহলকে প্রাধান্য দিয়ে এখানে বসবাসরত স্বনামধন্য ব্যক্তিদেরকে অবজ্ঞা করা হয়েছে। এখন থেকে যেন তার পুনাবৃতি না হয় সেদিকে নজর রাখার অনুরোধ জানান দূতাবাস কর্তৃপক্ষকে, সেই সাথে প্রবাসীদের সমস্যা সমাধানে কমিউনিটির নেতৃবৃদদেরকে দূতাবাসের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরিশেষে পবিত্র রমজান মাসে যুদ্ধবিধস্ত প্যালেস্টাইন, গাজাবাসীদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সকলকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সদ্য সাবেক সভাপতি, নির্বাহী সদস্য বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া মস্তফা ইমরান রাজু। কমিউনিটির পক্ষে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র সহ- সভাপতি ও মালয়েশিয়া- বাংলাদেশ চেম্বার অব কমার্স এর পরিচালক মাহবুব আলম শাহ, মালয়েশিয়া বিএনপি সহ- সভাপতি তালহা মাহমুদ, বিশিষ্ট হোটেল ব্যবসায়ি, সহ-সভাপতি বিএনপি মালয়েশিয়া ড. এস এম রহমান তনু, রেস্তোরা ব্যবসায়ী, সহ- সাধারন সম্পাদক বিএনপি মালয়েশিয়া কাজী সালাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া সভাপতি মুফতি আমিরুল ইসলাম সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মি বৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সহ-সভাপতি বিএনপি মালয়েশিয়া আবদুল জলিল লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া সভাপতি মুফতি আমিরুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টার এর আহবায়ক মুহাম্মদ এনামুল হক, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সিনিয়র সহ- সভাপতি কবি রফিক আহমদ খান, সহ- সভাপতি কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য বসির ইবনে জাফর, মাইটিভি মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, ডিবিসি নিউজ মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার, রাসেল রানা, বাদল কারার, মারুফ শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক প্রধান, আল ইমরান, মারুফ ই এলাহী, ইফতেহা ইমন বাপ্পী, ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান, জাভেদ আলি, হান্নান মল্লিক, মোঃ সাত্তারসহ অনেকে।
ইফতারের প্রারম্ভে মজলুম ফিলিস্তিনি, গাজা অধিবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Ad