মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অবস্থারত দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদ কর্মীদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া’ এর সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারন সভা বৃহস্পতিবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। এবং চলমান কমিটির (২০২৪- ২০২৫) মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি মোস্তফা ইমরান রাজু। পরে সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ‘নিউজ এক্সপ্রেস বিডি’ এর মালয়েশিয়া প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং ‘বাংলাদেশ প্রতিদিন’ এর মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনকে সাধারন সম্পাদক ও ‘এসএ টিভি’ এর মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পী কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি (২০২৫- ২০২৬) গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমেদ খান (বিডি নিউজ২৪), সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান (এনটিভি), সহ-সভাপতি মোঃ আবদুল কাদের (সময় টিভি), সহ-সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল (নিউজ২৪), যুগ্ন-সাধারন সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই)।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোস্তফা ইমরান রাজু (কালবেলা), ফরহাদ হোসেন (ফটো সাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি) বশির ইবনে জাফর (ঢাকা টাইমস)। এসময় নব- নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে বিগত দিনের ন্যায় আগামীতেও সকল সদস্য এবং বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 