মো: ওমর ফারুক,বিশেষ প্রতিনিধি:চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাকিলা ইউপির সূর্যসন্তান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: জোবায়েদুর রহমান পলাশ ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নভেম্বর ০৬ বুধবার বিকেলে রাজধানীর নিজ বাসায় স্ট্রোকজনিতো কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।জোবায়দুর রহমান পলাশ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট আবু জাফর মোহাম্মদ মঈন উদ্দিন এর সন্তান ও সাবেক এমপি এডভোকেট নূরজাহান বেগম মুক্তার ছোট ভাই। মরহুমের মৃত্যু সংবাদ শুনে বাকিলা ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মিলন শোক প্রকাশ করেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মো: জোবায়েদুর রহমান পলাশ দীর্ঘদিন ধরে তিনি সিলেট রেঞ্জে দায়িত্ব পালন শেষে সম্প্রতি ঢাকা রেঞ্জে বদলি হয়েছেন। ৭ নভেম্বর মরহুমের নিজ বাড়িতে হাজিগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ছয় ছিলা মাস্টার বাড়িতে জানাজার শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 