মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধ সিএনজি ও মাইক্রোবাস স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
৫ জুন ২০২৫, বুধবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে জেলা প্রশাসন এবং চাঁদপুর সদর থানা পুলিশের সমন্বয়ে বাবুরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দীর্ঘদিন ধরে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ সিএনজি ও মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ করা হয়, যা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটিয়ে আসছিল এবং জনদুর্ভোগ সৃষ্টি করছিল।
সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থে যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
এই অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ও নিরাপত্তা বোধ জাগিয়েছে। স্থানীয়রা সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 