শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বলে গুগলি-আউট কোনটাই হবে না: কাদের

নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ছোড়া বলে, গুগলি কিংবা আউট কিছুই হবে না।

শনিবার (৫ আগস্ট) সকালে বনানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

Ad

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতির ভয়ঙ্কর বিষফোঁড়া। এই বিষফোঁড়া যতদিন থাকবে দেশে হত্যা-ষড়যন্ত্র বন্ধ হবে না।

এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির অপরাজনীতি অচিরেই বন্ধ হওয়া উচিত।

এদিন সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন। এরপর সকাল ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়।