স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাহ কুক সংলাপের বিষয়ে জানতে চেয়েছেন। আমরাও সংলাপের পক্ষে। তবে আমাদের সঙ্গে আলোচনার জন্য আসতে হবে। সংবিধানের বাইরে গিয়ে কোনও সংলাপ নয় বিএনপির সঙ্গে। তারা আসলে সংলাপ চায় না, নির্বাচনও চায় না। তারা সহিংসতা চায়। এখন যা তারা করছে।
বুধবার (১ নভেম্বর) বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সংকট নিরসনে সংলাপ একটি মূল বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে আলোচনা করেছেন সারা কুক।
যুক্তরাজ্যে অবৈধ প্রবাসীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ মাইগ্রেন্টদের নিয়ে কথা হয়েছে। তাদের সঙ্গে এ নিয়ে একটি চুক্তির কথা আছে আমাদের সঙ্গে। চুক্তিটি শিগগিরই করা হবে।
তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা আধুনিক ট্রেনিং দিয়ে সহযোগিতা করবেন বলে তারা জানিয়েছেন।
বিএনপির বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপির বাসে আগুন দেওয়া পুরনো প্র্যাকটিস। ২০১৪ সালে তারা যা করছে, এখন আবার সেটাই শুরু করেছে।
বিএনপির ডাকা অবরোধ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল জানান, রাস্তায় গাড়ি চলছে। সবই স্বাভাবিক চলছে। এর মধ্যেও যেটুকু সহিংসতা হচ্ছে, সেটা বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 