যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় ২০টি সোনার বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক কারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। আতিয়ার রহমান ওই গ্রামের মহর আলীর ছেলে।
বিজিবি জানায়, সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা জোরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে স্কচটেপ মোড়ানো ২০ টি সোনার বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধার সোনার ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, উদ্ধার সোনার বার ট্রেজারিতে জমা দেওয়া হবে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 