ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে রানারআপ হয়েই সেমিফাইনালে উঠেছিলো বাংলাদেশ। এবার ফাইনালে ওঠার লড়াই। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি শক্তিশালী ভারতের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায়। স্টার স্পোর্টস-১ সরাসরি সম্প্রচার করবে খেলাটি।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তান, নেপাল এবং আরব আমিরাতকে হারিয়ে সেমিতে উঠেছে তারা। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশ জয়ে পেয়েছিলো আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে। হেরে গিয়েছিলো শ্রীলঙ্কার কাছে। তবে লঙ্কানরাও হেরেছিলো আফগানিস্তানের কাছে।
যে কারণে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান- এই তিন দলেরই পয়েন্ট হয়ে গিয়েছিলো সমান ৪ করে। তবে রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, রানার আপ হয় বাংলাদেশ। বিদায় নেয় আফগানিস্তান।
টুর্নামেন্টে এমনিতেই বেশ শক্তিশালী ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের করা ২০৫ রানের জবাব দিতে নেমে ৩৬.৪ ওভারেই ম্যাচ জয় করে মাঠ ছাড়ে তারা। ব্যবধান ৮ উইকেটের। সাই সুদর্শন সেঞ্চুরি করেন এবং ৫৩ রান করেন নিকিশ জোস।
তবে বাংলাদেশকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয়। ৬২ রান করেছিলেন জাকির হাসান। ৪৮ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। ৩০৮ রান সংগ্রহ করেছিলো টাইগারদের ‘এ’ দল। সুতরাং, সেমিফাইনালটা যে জমজমাট হতে যাচ্ছে, তাতে সন্দেহ নেই।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 