মালয়েশিয়া প্রতিনিধিঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতীর আজমেরী জেমস হাউজ মালয়েশিয়া শাখার শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের প্লাজা বারজায়া্র দোতলায় ফিতাকেটে এবং দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে এই হাউজ উদ্বোধন করা হয়।
আজমেরী জেমস হাউজের শুভ উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আমিন শিকদার, কামাল হোসেন, পাশা খান, তালেব মোল্লা, এম এ কালাম, জাকির হোসেন প্রমুখ।
শুভ উদ্ভোধনকালে লিটন দেওয়ান চিশতী বলেন, মালয়েশিয়ায় প্রায় ২০ লক্ষ প্রবাসীদের বসবাস, এদের মধ্যে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে সেবা নিয়ে থাকে, এবং অনেকের অনুরোধেই মালয়েশিয়ায় এই শাখা চালু করা। এবং গত ৩৮ বৎসরের অভিজ্ঞতার আলোকে এবার মালয়েশিয়া প্রবাসীদের কল্যানে কাজ করতে চাই। এবং আমার এ শাখায় বাংলাদেশের ন্যায় সকল রত্ন পাথর পাওয়া যাবে। এবং যে পাথরের মাধ্যমে অনেকের জীবনে সাফল্য আসবে, ইনশাহ আল্লাহ।
এ সময় প্রবাসীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান, সব শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন টিটিওয়াংশা মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 