মালয়েশিয়া প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী ড.মুহাম্মদ সফিকুল ইসলাম মালয়েশিয়ার আই,কে,আই প্যারিস গ্র্যাজুয়েট স্কুল থেকে বিজনেস এডমিনিস্ট্রেশনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
শুক্রবার মালয়েশিয়ার প্যারিস গ্র্যাজুয়েট স্কুলের অডিটোরিয়ামে জমকালো সমাবর্তন অনুষ্ঠানে ইউনিভার্সিটি কতৃপক্ষ তাকে এই ডিগ্রি প্রদান করেন। এই সময় সমার্বতনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওয়ান সুলায়মান বিন ওয়ান ইউসুফ। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকসহ মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড. মুহাম্মদ সফিকুল বলেন, দীর্ঘ চার বছরের সাধনার পর আমি এই ডিগ্রি অর্জন করেছি, ব্যবসা এবং গবেষণাকে সমান্তরালে রেখে এতদূর আসা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিলো। আমি মুরাদনগর উপজেলার সন্তান তাই আমার এই অর্জন মুরাদনগর ও দেশবাসীকে উৎসর্গ করলাম।
ড.মুহাম্মদ সফিকুল ইসলাম মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৩০বছর যাবত একাধারে মালয়েশিয়া এবং বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের রিক্রটিং এজেন্সি- এফ এ এইচ ওভারচিজের ব্যবস্থাপনা পরিচালক (F.A.H OVERSEAS LTD) যার আর এল ৯৮৭, এবং মালয়েশিয়ার- এম বি ফাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সি ই ও (MB FIRST GROUP)
তার এই সাফল্যে গ্রামবাসী এবং আত্মীয় স্বজনরা এলাকায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করেন এবং জনসাধারনের মাঝে মিষ্টি বিতরণ করেন।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=IDFEiatztj8




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 