শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়া প্রতিনিধিঃ মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে সংগঠনটির নেতৃবৃন্দসহ অন্যান্য জেলার প্রবাসীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল ইসলাম বাবুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান সরকার ও আশফাকুল ইসলাম সোহেল। মাহফিলে রোজার ফজিলত ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য তুলে ধরায় অনুষ্ঠানের পূর্ণতা পায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।

Ad