মান্নান খান, মালয়েশিয়া প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেলো মালয়েশিয়ার স্বনামধন্য বিদ্যাপীঠ ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম বাৎসরিক ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রাম -২০২৩। শুক্রবার কুয়ালালামপুরের সেতিওয়াংশার নিজস্ব অডিটোরিয়ামে এই ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ড. মাহমুদুর রহমানের পরিচালনায় অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপল জ্যাকবাস ইরাসমাস ফ্রেডেরিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের সিইও মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন।
দিনব্যপী এই প্রোগ্রামে বিজয়ী দেশ কোরিয়া ,মালয়েশিয়া ,ভারত ,পাকিস্তান, ইন্দোনেশিয়া, ও বাংলাদেশি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এই প্রোগ্রামে বিশ্বের ৪৮ টি দেশের ছাত্রছাত্রী তাদের কৃষ্টিকালচার তুলে ধরেন। সমাপনী বক্তব্যে ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপল জ্যাকবাস ইরাসমাস ফ্রেডেরিক বলেন, আমরা এই স্কুলে একজন শিক্ষার্থীকে যোগ্য নেতৃত্ববান ও গুণাবলী সম্পূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি।
ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের সিইও মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ করার লক্ষ্যে প্রতি বছর আমরা এইরকম অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এতে একটি শিশু বিভিন্ন কালচারের সাথে পরিচিত হতে পারে। ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে এবং ১৯ টি দেশের শিক্ষক শিক্ষিকার অক্লান্ত চেষ্টায় অত্যন্ত সুনামের সাথে মালয়েশিয়ার পাশাপাশি ওমান ও ইসস্তম্বুলে এবং আগামী ২০২৪ সালের জুন মাসে বাংলাদেশের খুলনা জেলায় একটি শাখা চালু হতে যাচ্ছে।
আগত অতিথিরা বিভিন্ন কোমলমতি শিশুদের কৃষ্টিকালচার উপভোগ করেন সেই সাথে বিভিন্ন দেশের স্টল ঘুরে ঘুরে দেখেন। আর অভিভাবকরা তাদের স্টলে হরেক রকমের খাবার পরিবেশন করে থাকেন। এই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের অফিসিয়াল প্রতিনিধিগণ, শিক্ষার্থীদের পিতামাতা, শিক্ষকগন উপস্থিত ছিলেন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 