যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর বিকেলে দেশটির লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন।
একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মক আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার গর্ভপাত হয়েছে।
জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন সাজু দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী বিএমডব্লিউ কারটি একটি লরি ধাক্কা দেয়।
এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের। এছাড়া ওই প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। সাজু বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা।
এ ঘটনায় দেশটির বাংলাদেশ কমিউনিটি ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 