প্রথম দুই ম্যাচে নেপাল ও ভারতের বিপক্ষে যে একাদশ সাজিয়েছিলেন, ফাইনালে সেখানে একটি পরিবর্তন করেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। ফরোয়ার্ড উমহেলা মারমাকে বসিয়ে রুমা আক্তারকে একাদশে নিয়ে রক্ষণ মজবুত করেছিলেন টিটু। কিন্তু সেই রক্ষনের ব্যর্থতায়ই সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ।
৮ মিনিটে ভারতের অধিনায়ক নিতু লিন্ডা লম্বা পাস দিয়েছিলেন সিবানী দেবিকে। সিবানির কাছাকাছি ছিলেন দুই ডিফেন্ডার জয়নব ও আফঈদা খন্দকার। কেউই বাধা দিতে পারেননি সিবানিকে। গোলরক্ষক একটু এগিয়ে এসেছিল। সিবানি নিঁখুত শটে বল জালে পাঠান। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চতুর্থ ম্যাচে এসে বাংলাদেশের জালে প্রথম বল পাঠাতে পেরেছে ভারত।
ঠিক ৮ মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল ভারত। এবারও সেই সিবানি। ডান দিক দিয়ে ঢুকে তিনি যে শট নিয়েছিলেন তা চলে যায় ক্রসবারে বাতাস দিয়ে।
আগের তিন ম্যাচের তুলনায় ফাইনালে বাংলাদেশের মধ্যমাঠ এলোমেলো ছিল। সেই সুযোগে ভারতের মেয়েরা বেশ কয়েকবার বাংলাদেশ রক্ষণে হানা দিতে পেরেছে। বাংলাদেশ চেষ্টা করেছে প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে গেছে স্বাগতিক মেয়েরা।
স্বর্ণা রানী মন্ডল, আফঈদা খন্দকার, রুমা আক্তার, জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, মুনকি আক্তার , স্বপ্না রানী, মোসাম্মৎ সাগরিকা, পূজা দাস, ইতি খাতুন, বন্যা খাতুন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 