রাশিয়ার একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার ককেসাস রিপাবলিক অব দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে ওই বিস্ফোরণ ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত দাগেস্তানের রাজধানী মাখাচকালা শহরের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটে। জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, মাখাচকালা শহরে বিস্ফোরণে ৬০ জনের বেশি মানুষ আহত হয়। এদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাড়ি পার্কিংয়ের স্থান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তা পেট্রোল স্টেশনে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথার ওপর এসে পড়ছিল। আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 