লন্ডন প্রতিনিধি:সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে রোববার (১৮ মে ২০২৫) অনুষ্ঠিত হলো মরহুম ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতাটি বছরব্যাপী লন্ডনে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেয় ১৬টি প্রতিযোগী দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আরাফাত রহমান কোকোর বড় ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘হবিগঞ্জ ফাইটারস’, যার নেতৃত্বে ছিলেন তোফায়েল। রানার্স আপ হয়েছে ‘গ্রেটার ফরিদপুর’ দল, যেটির অধিনায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরপু। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের মাঝে ছিল উত্তেজনা, আর অতিথিদের চোখে মুখে ভিন্নরকম এক আবেগ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো শুধু রাজনৈতিক পরিবারের সদস্য নন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ক্রীড়া সংগঠক, যিনি দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এসময় তারেক রহমান বলেন, “কোকোর স্মৃতিকে জাগ্রত রাখতে ও প্রবাসী তরুণদের ক্রীড়ার সঙ্গে যুক্ত রাখতে এই আয়োজন প্রতি বছর নিয়মিত করা হবে।”
অনুষ্ঠানে লন্ডনপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু একটি খেলাধুলার আয়োজন নয়—এটি আরাফাত রহমান কোকোর প্রতি ভালোবাসা, সম্মান ও দেশের ক্রীড়াচর্চা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এমন আয়োজনকে তারা ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করেন।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 