শিল্পী বুলবুল মহলানবীশের মৃত্যুর খবরের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরও একজন শব্দসৈনিক মারা গেলেন। তিনি হলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক, উপস্থাপক ও অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান।
আজ (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এখন তার মরদেহ রাজধানীর মনিপুরীপারার বাসায় রাখা হয়েছে। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোয়ার হোসেন খান।
আশফাকুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী বলেন, আজ সকালে ঘুম থেকে জেগে আমার প্রিয় দুইজন মানুষের মৃত্যুর সংবাদের খবর জেনে মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তাদের হারিয়ে জাতি তার দুই শ্রেষ্ঠ সন্তান হারালো। দেশের স্বাধীনতা অর্জনের জন্য এই মহান ব্যক্তির অসামানন্য অবদানের কথা জাতি চিরদিন মনে রাখবে। আমি তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
জানা গেছে, রাজধানীর ফার্মগেট এলাকার বায়তুশ শরফ মসজিদে জুমার পর প্রয়াত আশফাকুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দাফনের জন্য মুন্সীগঞ্জের ষোলশহরের নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা- গার্ড অব অনার প্রদানের পরে দাফন করা হবে।
আশফাকুর রহমান খান দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ বেতারে যোগদান করেন। বেতারের থেকে উপ-পরিচালক পদে উন্নিত হয়ে অবসরে যান।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 