আগের দিনই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে টিম বাংলাদেশ। পুরো ম্যাচে সাকিব ছিলেন একেবারেই নিষ্প্রভ। ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ। যে কারণে সমালোচনারও শিকার হন বাংলাদেশ অধিনায়ক।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই আজ সকালে ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান। দুপুরে মিরপুর শেরে বাংলার ইনডোর স্টেডিয়ামে কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে নিবিড় অনুশীলন করলেন তিনি।
জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনেই নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর আজই কলকাতায় আসার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
এবারের বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব আল হাসান। একটি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে। বাকি চার ম্যাচে তার রান তোলার গড় ২৪। মোট রান করেছেন ৫৬। সর্বোচ্চ ৪০ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ওভারপ্রতি ৫.৫৪ রান করে দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি সাকিব।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 