মো,ওমর ফারুক:হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে নূর মোহাম্মদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামের নূর আলমের ছেলে নূর মোহাম্মদ পুকুরে ডুবে মৃত্যুবরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুটির ফুফু, খালু এবং আরও দুই শিশু সহ পুকুরে গোসল করতে এসেছিল। সবাই পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে শিশুটি পা ফসকে পুকুরে পড়ে যায়।
দুই সঙ্গী শিশু চিৎকার করলে দ্রুত শিশুটির ফুফু ও ফুফা পানির মধ্যে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পুকুরের গভীরতা বেশি হওয়ায় প্রথম দিকে উদ্ধার কার্যক্রম সফল হয়নি। স্থানীয়রা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস এবং থানার পুলিশকে অবগত করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে পুকুরের গভীরতা ও পানির স্রোতের কারণে শুরুতে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে চাঁদপুর সদর থেকে ডুবুরি দলকে ঘটনাস্থলে আহ্বান করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং নিহত শিশুর পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত।
এ বিষয়ে স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইতোমধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এলাকার মানুষকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন। তারা জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরের পাড়ে সতর্কতা এবং শিশুদের পুকুরে একা না যেতে উৎসাহিত করা জরুরি।
এছাড়া, স্থানীয় নেতারা ও জনসাধারণকে পুকুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তা-ভাবনা করার আহ্বান জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 