মোঃওমর ফারুক:চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের গোগরা ঠাকুরবাড়ির বাসিন্দা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিবেদিতপ্রাণ ও কৃষক রহিম বেপারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল আনুমানিক 50 বছর।
প্রায় ১৪ দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরীক্ষায় ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিলন শোক প্রকাশ করে বলেন, “রহিম বেপারী ছিলেন এলাকার একজন অমায়িক ও নিরহঙ্কার মানুষ। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।” তিনি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সবার কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।
এদিকে একই এলাকার পাশের বাড়ি, গোগরা ব্যাপারী বাড়ির শাহজাহান মাস্টারও বর্তমানে ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের গভীর পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি, দুদিন আগেই একই এলাকার সাবেক প্রবাসী আব্দুল হামিদ মিয়ার মৃত্যু ঘটে। একের পর এক মৃত্যুর সংবাদ ও অসুস্থতার খবরে পুরো গোগরা গ্রামে গভীর শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রহিম বেপারীর মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে। জানাজার সময় ও স্থান পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পরে জানিয়ে দেওয়া হবে।
এলাকাবাসী মরহুমদের রূহের মাগফিরাত ও অসুস্থদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 