ওমর ফারুক, বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের নুশরাত জাহান নাঈমা (২৫) নামের এক গৃহবধূকে ১০ লক্ষ টাকা যৌ*তুকের জন্য পি*টিয়েছে স্বামী। ২৫ জুন মঙ্গলবার রাতে ৯৯৯ এ ফোন করলে পুলিশ উ*দ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। যৌতুক লোভী পাষ*ন্ড স্বামী হচ্ছে রান্ধুনিমুড়া গ্রামের আর্জিল হেসেন দিনার। সে রান্ধুনীমুড়ার মৃ*ত শাহজাহানের ছেলে। নুশরাত তার দ্বিতীয় স্ত্রী।
গৃহবধু নুশরাত জাহান নাইমা একই উপজেলার ধড্ডা গ্রামের রাহাত মাহমুদের মেয়ে। সে বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লে ভর্তি রয়েছে। আহ*ত নুশরাত জানান, তাকে তার স্বামী ও স্বামীর পরিবারে সদস্যরা প্রায়ই যৌ*তুকের জন্য মা*রধ*র করে।
আহত নুশরাত আরো জানান, মঙ্গলবার রাতে স্বামী দিনার আমার কাছে বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌ*তক আনার জন্য চাপ দেয়। এক পর্যায়ে গা*লম*ন্দ করে। কিন্তু আমি রাজি না হওয়ায় আমাকে মা*রধ*র শুরু করে। শুধু তাই নয়, আমাকে মারতে মারতে হাজীগঞ্জ বাজারের তাদের নিজস্ব বাসা থেকে সিড়ি দিয়ে পেলে দেয় এবং মার*তে থাকে। পরে আমার বাবাকে ফোন করি, বাবা পুলিশ নিয়ে আমাকে উ*দ্ধার করে হাসপাতালে পাঠায়।
গৃহবধুর বাবা রাহাত মাহমুদ জানান, আমি খবর পেয়ে ৯৯৯ ফোন করি। পরে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে। তিনি আরো বলেন, আমি এ ঘটনার পূর্বেও ৫ লক্ষ টাকা যৌ*তুক দিয়েছি। এ পরিবারের অন্যান্য সদস্যরাও আমার মেয়েকে প্রায়ই মা*রধ*র করে। হাজীগঞ্জ থানা এস আই আলগীর হোসেন জানান, খবর পেয়ে ওই আমরা গৃহবধুকে উদ্ধার করছি। মামালার প্রস্তুতি চলছে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 