তারেক আজিজ, বিশেষ প্রতিনিধি: চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাঈনুদ্দিন মিয়াজীকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হাজীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিমের ইলেকট্রনিক্স দোকান ভাংচুর ও নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজীকে গ্রেফতার করা হয়
আজ ৩০ অক্টোবর(বুধবার) সকাল ৬.৩০ মিনিটে এই সাবেক কাউন্সিলরকে হাজীগঞ্জ থানার চৌকস এসএই বিল্লাল হোসেন তার সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করে আদালতে প্রেরন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 