টস জিতে প্রথমে কেন ফিল্ডিং নিলেন নাজমুল হোসেন শান্ত, সেটা প্রমাণ করে দিচ্ছেন তার বোলাররা। বিশেষ করে শেখ মেহেদী হাসান এবং পেসার শরিফুল ইসলাম। এই দুই বোলারের তোপের মুখে মাত্র ১ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
বোলিংয়ের শুরুতেই শেখ মেহেদী হাসানকে দিয়ে ওপেন করালেন অধিনায়ক শান্ত। তার আস্থার দারুণ প্রতিদান দিলেন মেহেদী। প্রথম ওভারের চতুর্থ বলেই টিম সেইফার্টকে বোল্ড করে দিলেন তিনি। ১ রানে প্রথম উইকেটের পতন ঘটলো।
দ্বিতীয় ওভার করতে আসেন শরিফুল ইসলাম। এই ওভারে ফিন অ্যালেন এবং গ্লেন ফিলিপসকে ফিরিয়ে দেন শরিফুল।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 