চলতি বছরের শুরুতেই বিগ বাজেট সিনেমা ‘ফাইটার’ মুক্তি পেয়েছে। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক রোশন-দীপিকা পাডুকোন। মুক্তির ১১ দিনে ভারতীয় বক্স অফিসে ১৭৫ কোটি রুপি আয় করে নিয়েছে এ সিনেমা। বিশ্বব্যাপী আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘ফাইটার’। যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকারও বেশি।
মুক্তির প্রথম সপ্তাহে তেমন একটা আয় করেতে পারেনি ‘ফাইটার’। সপ্তাহ শেষ হতে না হতেই এর আয় ঝড় তোলে বক্স অফিসে। আয়ের পরিমাণ একলাফে ৯০ শতাংশ বেড়ে যায়।
২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমাটি। রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিন ২২.৫ কোটি রুপি আয় করে। দ্বিতীয় দিন ৩৯.৫ কোটি, এরপর শনি ও রবি সেই আয়ের পরিমাণ বেশ খানিকটা কমে দাঁড়ায়। দুদিনে ২৭.৫ এবং ২৯ কোটি লাভ হয়।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি হৃতিকের তৃতীয় সিনেমা। বরাবরই সিদ্ধার্থ আর হৃতিকের জুটি বলিউডে জনপ্রিয় হবে। প্রথম সিনেমা ‘ব্যাং ব্যাং’ এবং দ্বিতীয় সিনেমা ছিল ‘ওয়ার’।
‘ফাইটার’ সিনমোয় বিমানসেনার চরিত্রে দেখা গেছে হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোনকে। সঙ্গে ছিলেন অনিল কাপুরও। ‘পাঠান’ এবং ‘ওয়ার’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দই এ সিনেমারও নির্দেশক। পরিচালক সিনেমাটিতে দেশপ্রেম জাগিয়ে তুলেছেন সুনিপুণ কায়দায়।
ভারতীয় বিমানবাহিনীর এয়ার ড্রাগন ইউনিটের দুই সদস্য হৃত্বিক এবং দীপিকা, যার কমান্ডিং অফিসার হিসেবে অনিল কাপুর ওরফে ‘রকি’ রয়েছেন। বক্স অফিসের পাশাপাশি দর্শক ও সমালোচক মহলেও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 