আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটক রাখার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিকসহ মোট চারজনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।
পেনাং রাজ্যের বুকিত মেরতাজম আদালত রায়ে প্রত্যেককে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। আদালত জানায়, অভিযুক্তরা মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বাংলাদেশি ওই যুবককে জিম্মি করে রাখে এবং মুক্তিপণ দাবি করে।
মামলার তদন্তে প্রমাণিত হয়-অভিযুক্তরা যৌথভাবে পরিকল্পনা করে ওই যুবককে আটক করে নির্যাতন চালায়। রায়ের পর আদালত বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তা লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবেই সহনীয় নয়। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এ রায়ে স্বস্তি ও ন্যায়বিচারের জয়গান দেখা গেছে।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 