শনিবার ০৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ভারত যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ নেতা

ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে চারদিনের সফরে ভারতে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। রোববার (৬ জুলাই) ভারতে যাবে আওয়ামী লীগের এ প্রতিনিধি দল, ফিরবে বুধবার (৯ আগস্ট)।

শনিবার (৫ আগস্ট) রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এ তথ্য নিশ্চিত করেন।

Ad

তিনি জানান, ভারত সফরের প্রতিনিধিদলে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য পারভীন জামান ও সংসদ সদস্য আরমা দত্ত।