হিরো আলমকে ভিন্ন লুকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিগুলো তার অভিনীত নতুন ‘শ্যাম বাজার’ নামে সিনেমার শুটিংয়ের। সিনেমাটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য।
হিরো আলম জানান, আধিপত্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘শ্যাম বাজার’ নামে সিনেমা। সিনেমাটির কাহিনি বিন্যাস ও সংলাপ লিখেছেন বাবুল রেজা।
হিরো আলম বলেন, আমি সামাজিক গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। সেই ধারাবাহিকতায় আমার গল্প পছন্দ হওয়া আমার প্রযোজনার বাইরে গিয়ে ‘শ্যাম বাজার’ নামে নতুন সিনেমায় অভিনয় করছি। সিনেমাটি বেশ কয়েক দিন হলো শুটিং চলছে অভিনেতা ডিপজল ভাইয়ের সাভারে বাসায়।
আকাশ আচার্য্য বলেন, হিরো আলম একজন মেধাবী আর্টিস্ট। কাজ করতে গিয়ে দেখলাম কাজের বাইরে আর অন্য কিছু চাহিদা নেই তার। আর আমার মনে হয়, অভিনয়ের জন্য সুন্দর চেহারার প্রয়োজন হয় না। শুধু ভালো অভিনয় জানা দরকার, যা আলম পারে। আশা করছি দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন আলমকে বড় পর্দায় দেখবেন।
এস, পি, পিকচার্স প্রযোজিত ও পরিবেশিত ‘শ্যাম বাজার’ সিনেমায় হিরো আলম ছাড়াও অভিনয় করছেন রিয়া মনি, সোমাকাশ, তনু পান্ডে, হিমু, ইভা রিপন গাজি, চমক তারাসহ প্রমুখ।




রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে
কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত
টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান 