একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-১০ শূন্য আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী আদেশ প্রদান করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুলাই জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের স্ব-স্ব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে নির্বাচন কমিশন আশা করে।
এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিকট হতেও আইনশৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নির্বাচন সংশ্লিষ্ট কতিপয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য একটি নির্বাহী আদেশ জারি করা হয়েছিল। তাছাড়া, নির্বাচনি আইন ও বিধিমালা পরিপালনেও উল্লিখিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সহায়তা প্রদান করবে। উক্ত আদেশের আলোকে একটি নির্বাহী আদেশের খসড়া তৈরি করে প্রেরণ করা হলো। এই পরিপ্রেক্ষিতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৫ অনুচ্ছেদের আলোকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বিশেষ দায়িত্ব প্রদান করে নির্বাহী আদেশ জারি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 